তোমাকে কোন এক সময় ভালবেসেছিলাম, বলিনি,
চিরতরে চলে যাবে তাই ।
তোমার কানের দুলের দুলুনি দেখে আন্দোলিত হয়েছি ,
তবু বলিনি তোমাকে,,,
তোমার নাকের নথের কারুকার্য দেখে বারংবার বিমোহিত হয়েছি, তবু বলিনি তোমাকে ।
তোমার চুলের বেনীতে পেয়েছিলাম কুন্দের সুবাস,
তবু বলিনি তোমাকে ।
চোঁখের কাজলে বারবার হারিয়ে গিয়েছি তবুও একটিবার বলিনি ভালবাসি,,,
বলতে চেয়েছিলাম, কিন্তু ততখনে সব শেষ ।
আজও তোমাকে ভালবাসি, কল্পনায় ।
আজও তোমাকে বলবোনা।
আমার তো এতটুকু অধিকার আছে তোমাকে ভালবাসার?
আমার এটুকু অধিকার আমি কাউকে দেবনা।