বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

সুখ : অসীম চন্দ্র সূত্রধর

আজ মোর মনে পৃথিবীর সনে নাহি কোন খেদ, বিদায়ের বেলা নহে মন ভোলা, মানে নাকো ভেদ। 
ছোট বড় সবে সম তার ভবে গুরুজীরা বলে, 
বর্ণ ভেদ প্রথা নাহি আছে সেথা নিজ মতো চলে; নাহি সেথা দুখ সুখ আর সুখ পুরাণেতে বলে।
 স্বর্গ হতে নামি আসিয়াছি আমি মোরে যদি বলে, যাবে কি সেথায়, থাকি অমরায় স্বর্গের ধাম? বলিব তাহারে দেবতা তোমারে জানাই প্রণাম। সেথা পূণ্য স্থান হরি গুণগান হয় সর্বদাই, এমন স্থানে কে না বলে মনে যেতে আমি চাই; তবু ক্ষম মোরে আজি পৃথ্বীরে ছেড়ে যদি যাই, প্রিয়া মোর এথা যদি পায় ব্যথা তাহাতে ডরাই। ভালবাসি যারে তারে আমি ছেড়ে, 
স্বর্গের সুখ 
নাহি ভাবি মনে, বলি মোর গানে পাই যদি দুখ, তবু ক্ষেদ নাই ;স্বর্গ সুখ পাই প্রিয়ার হাসিতে; 
তার মুখ হেরি দুঃখ ভুলিতে পারি এক নিমিষেতে। 
 
১৭-০৩-২০১৩ ইং তারিখে লিখিত।

কপিরাইট @  অসীম চন্দ্র সূত্রধর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন