বুধবার, ৭ জুন, ২০১৭

মৃত্যু-নামা : মোহাম্মাদ সাজ্জাদ হোসাইন

আমি খুব তীব্র একটি কষ্ট নিয়ে মৃত্যুবরণ করব,
জন্মাবধি এ কষ্টের কোন প্রতিষেধক তৈরি হয়নি,
কিন্তু কষ্টটি স্থায়িভাবে বসবাস করছে আমার বুকে দীর্ঘদিন
যখন -তখন সে তার উপস্থিতি জানান দেয় জরেসরে।

আমি খুব তীব্র একটি কষ্ট নিয়ে মৃত্যুবরণ করব,
শীত-গ্রীষ্ম-বরষায় এ কষ্ট বাড়েনা বা কমেনা,
স্নিগ্ধ জোছনা রাতে বা ঘনঘোর বরষাতে কমেনা এ কষ্ট ,
এ কষ্ট চলার গতি মন্থর, খুবই স্বেচ্ছাচারী এ কষ্ট ।

আমি খুব তীব্র একটি কষ্ট নিয়ে মৃত্যুবরণ করব,
প্রচণ্ড এ মানসিক কষ্ট আমি কখনও কাউকে বলতে পারিনা,
বন্ধু-পরিজন যারা সবসময় কাছে থাকে তারা বুঝতেও পারেনা এ কষ্ট ,
এমনকি আমার মৃত্যু সংগঠিত হলেও কেও জানবেনা আমার কষ্ট ।

আমি খুব তীব্র একটি কষ্ট নিয়ে মৃত্যুবরণ করব,
অন্তহীন এ কষ্ট আমার নিত্য সঙ্গী হয়েছে একান্তভাবে,
দিন-রাত বুকটা কুড়ে কুড়ে খাচ্ছে এ নিরন্তন কষ্ট ,
আর সকাল থেকে রাত পর্যন্ত নিজেই তা লালন করছি আমি ।

আমি খুব তীব্র একটি কষ্ট নিয়ে মৃত্যুবরণ করব,
হয়ত কোন অষ্টাদশী বালিকার একজোড়া আঁখির জন্য,
না জানা এ বালিকাকে কখনও জানাতে পারিনি আমার কষ্ট ,
কিন্তু তার চাহনি আর অধরের কামনায় পুরেছি খুব নিরলজ্জভাবে।

কপিরাইট  @  মোহাম্মাদ সাজ্জাদ হোসাইন

০৮/০৬/২০১৭ ইং তারিখে লিখিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন