একটি প্রভাতফেরী চাই বাংলার বুকে,
স্বচ্ছ কাকডাকা ভোরে সমর্পন করতে পুস্পস্তবক,
নগ্ন পায়ে শিশির সিক্ত ঘাস মাড়িয়ে করতে শ্রদ্ধা নিবেদন।
একটি প্রভাতফেরী চাই আবার আমি, শহীদ, রফিক আর বরকতদের জন্য,
যে তাজা রক্ত শ্রোতে ভেসে এসেছে বাংলা ভাষা।
একটি প্রভাতফেরী চাই ভালবাসার জন্য,
নির্মল, জঞ্জালমুক্ত ভালবাসা, লোক দেখানো নয়, শুধুই শ্রদ্ধার ভালবাসা।
একটি প্রভাতফেরী চাই আমি,
সেই শকুনদের বুড়ো আঙ্গুল দেখতে, যারা কেড়ে নিতে চেয়েছিল আ'মরি বাংলা ভাষা।
আর একটিমাত্র প্রভাতফেরী চাই আমি,
চিৎকার করে মা! মা! বলে ডাকতে,
আর বিশ্বকে জানান দিতে কত মধুর এই ডাক, "মা"।
২১/০২/২০১৬ ইং তারিখে কলকাতায় লিখিত।
কপিরাইট @ মোহাম্মাদ সাজ্জাদ হোসাইন